ডাগআউটে মোবাইল ব্যবহার, বড় শাস্তির মুখে রাজস্থান রয়্যালসের ম্যানেজার!

ডাগআউটে মোবাইল ব্যবহার, বড় শাস্তির মুখে রাজস্থান রয়্যালসের ম্যানেজার!

গুয়াহাটিতে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে ডাগআউটে মোবাইল ফোন ব্যবহার করে আইপিএল-এর নিয়ম ভঙ্গের দায়ে রোমি ভিন্ডারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বোর্ডের অ্যান্টি-কোরাপশন ইউনিটের প্রোটোকল অনুযায়ী, ড্রেসিংরুমে ফোন রাখার অনুমতি থাকলেও ডাগআউটে তা ব্যবহার করা নিষিদ্ধ। ঘটনার পর বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া ভিন্ডারকে নোটিশ দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা তলব করেছিলেন, তবে সেই ব্যাখ্যা বিসিসিআই এবং অ্যান্টি-কোরাপশন ইউনিটের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। এটি তার প্রথম অপরাধ হওয়ায় তাকে জরিমানার পাশাপাশি ভবিষ্যতে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, একই ঘটনায় পাশে বসে থাকা ১৫ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিসিসিআই কর্তৃপক্ষ জানিয়েছে, বৈভব সরাসরি এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন না, তিনি কেবল পাশে বসে ভিন্ডারের মোবাইলের দিকে তাকিয়েছিলেন মাত্র। তাই তাকে এই শাস্তির আওতামুক্ত রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *