ডাগআউটে মোবাইল ব্যবহার, বিশাল শাস্তিতে তোলপাড় রাজস্থান রয়্যালস!

ডাগআউটে মোবাইল ব্যবহার, বিশাল শাস্তিতে তোলপাড় রাজস্থান রয়্যালস!

২০২৬ সালের আইপিএলে বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের সময় ডাগআউটে মোবাইল ফোন ব্যবহার করে বিতর্কে জড়িয়েছেন রাজস্থান রয়্যালসের ম্যানেজার রোমি ভিন্ডার। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিসিসিআই তদন্ত শুরু করে। তদন্ত শেষে দুর্নীতির অভিযোগ থেকে তাঁকে মুক্তি দেওয়া হলেও, প্রতিযোগিতার নিয়ম ভঙ্গের দায়ে রোমি ভিন্ডারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনাটি নিয়ে রোমি ভিন্ডার ব্যাখ্যা দিয়েছিলেন যে, অসুস্থতার কারণে তিনি চিকিৎসকের সঙ্গে কথা বলার জন্য ফোনটি ব্যবহার করেছিলেন। তবে বিসিসিআই তাঁর এই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি। নিয়ম অনুযায়ী ডাগআউটে ফোন ব্যবহারের অনুমতি না থাকায় তাকে এই শাস্তির মুখে পড়তে হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *