অন্নপূর্ণা ভাণ্ডার পেতে নতুন আবেদন কীভাবে?
May 14, 20266:15 am

রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদনের পদ্ধতি নিয়ে বড় আপডেট দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, দ্রুত এই প্রকল্পের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করা হচ্ছে। বিশেষত অশিক্ষিত বা স্বল্পশিক্ষিত মা-বোনেরাও যাতে অনায়াসেই এই সুবিধা পেতে পারেন, সেজন্য গোটা পদ্ধতিটি অত্যন্ত সহজ ও সাবলীল করা হচ্ছে। তবে যাঁদের লক্ষ্মীর ভাণ্ডারে নাম রয়েছে, তাঁদের চিন্তার কোনো কারণ নেই।