নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন, পাসপোর্টের এবার নতুন নিয়ম
May 14, 20267:05 am

ভারত সরকারের নতুন নাগরিকত্ব বিধিমালা ২০২৬ অনুযায়ী নাবালকদের দ্বৈত পাসপোর্ট রাখা নিষিদ্ধ হলো। এখন থেকে শিশুদের কেবল একটি দেশেরই নাগরিকত্ব থাকতে হবে। পাশাপাশি ওসিআই কার্ড প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল ও কাগজবিহীন করা হয়েছে। বিমানবন্দরে দ্রুত অভিবাসন নিশ্চিতে ডিজিটাল ডেটা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। নাগরিকত্বের আবেদন প্রত্যাখ্যানের ক্ষেত্রেও স্বচ্ছতা আনতে উচ্চপদস্থ কর্মকর্তার কাছে আপিলের সুযোগ রাখা হয়েছে।