“ডার্লিং, তোমার জন্য পেপার লিক করে দিয়েছি…” লখনউ ইউনিভার্সিটির প্রফেসরের অশ্লীল অডিও ভাইরাল, FIR দায়ের!

“ডার্লিং, তোমার জন্য পেপার লিক করে দিয়েছি…” লখনউ ইউনিভার্সিটির প্রফেসরের অশ্লীল অডিও ভাইরাল, FIR দায়ের!

লখনউ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে ফোনে কুপ্রস্তাব দেওয়া এবং পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস করার টোপ দেওয়ার অভিযোগে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযুক্ত শিক্ষক ড. পরমজিৎ সিংয়ের একটি আপত্তিকর অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। শিক্ষকের এই আচরণকে কেন্দ্র করে লখনউ পুলিশ শুক্রবার রাতে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ভুক্তভোগী ছাত্রীটি প্রশাসনের কাছে অভিযোগ জানানোর পর বিষয়টি প্রকাশ্যে আসে। ভাইরাল হওয়া অডিওতে ওই অধ্যাপককে বলতে শোনা যায়, ‘ডার্লিং, তোমার জন্য পেপার আউট করিয়ে দিয়েছি। পরীক্ষার আগে একবার আমার বাড়িতে চলে এসো, এখানেই তোমাকে পেপার দিয়ে দেব।’ ঘটনাটি প্রকাশ্যে আসতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। তারা ওই শিক্ষকের দ্রুত বরখাস্ত এবং গ্রেফতারের দাবি জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কড়া পদক্ষেপ ও অভ্যন্তরীণ তদন্ত

ঘটনার সংবেদনশীলতা বিবেচনা করে লখনউ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জে পি সাইনি স্পষ্ট জানিয়েছেন যে, শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা ও পরিবেশ নষ্ট করার মতো কোনো আচরণ বরথায় করা হবে না। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অভিযোগের ভিত্তিতে হাসানগঞ্জ থানায় ওই অধ্যাপকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে একজন সহকারী পুলিশ কমিশনারকে।

ঘটনার প্রভাব এবং অভিযুক্তের দাবি

এই ঘটনার ফলে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষা ব্যবস্থার গোপনীয়তা এবং ছাত্রীদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেছে। তবে অভিযুক্ত সহকারী অধ্যাপক পরমজিৎ সিং তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাজনীতি এবং শিক্ষার্থীদের একাংশের দলাদলির জেরে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হচ্ছে। এই ঘটনা যদি সত্যি প্রমাণিত হয়, তবে তা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নৈতিকতার অবক্ষয়কে নির্দেশ করবে এবং আগামী দিনে পরীক্ষা সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে বাধ্য করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *