তোলাবাজির অভিযোগে ধুন্ধুমার, তৃণমূল কাউন্সিলর সহ ৪ জনকে গ্রেফতার করল পুলিশ

তোলাবাজির অভিযোগে ধুন্ধুমার, তৃণমূল কাউন্সিলর সহ  ৪ জনকে গ্রেফতার করল পুলিশ

তোলাবাজির অভিযোগে বিধাননগর পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি রঞ্জন পোদ্দার-সহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। বাকি তিন ধৃতরা হলেন, রানা হালদার, সৌমিক ঘোষ, বিজয় রাজবংশী। বুধবার তাঁদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সল্টলেকের করুণাময়ী মোড় এবং সিটি সেন্টার এলাকায় বাস থেকে দোকান, সর্বত্র তোলাবাজি চলত বলে অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *