কাঁচরাপাড়া স্টেশনে উচ্ছেদের খাঁড়া, ১৫ দিনের ডেডলাইন দিল রেল
May 21, 20263:47 am

কাঁচরাপাড়া স্টেশন চত্বর থেকে বেআইনি হকার উচ্ছেদে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিল রেল প্রশাসন। নির্দিষ্ট সময়ে হকাররা সরমে না গেলে বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হবে বলে মাইকিং করা হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছে সিপিএম ও সিটু। অন্যদিকে, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কাঁকিনাড়ায় দীর্ঘ ২৫ বছরের পুরনো একটি বিজেপি পার্টি অফিস বুলডোজার দিয়ে ভেঙে ফেলায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।