কাউন্সিলারের ছবিতে হাতুড়ি, কলকাতায় তৃণমূলের বেআইনি কাট-আউট ভাঙল পুরসভা
May 21, 20263:48 am

কলকাতায় ফুটপাত দখল করে লাগানো এক তৃণমূল কাউন্সিলারের সুদৃশ্য কাট-আউট সোমবার রাতে ভেঙে দিল পুরসভা। সাদার্ন অ্যাভিনিউ ও লেক ভিউ রোডের ফুটপাতে বিনা অনুমতিতে লোহার কাঠামো তৈরি করে এই বেআইনি রাজনৈতিক বিজ্ঞাপনগুলি লাগানো ছিল। রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর অবশেষে সক্রিয় হয়ে পুরসভার বিজ্ঞাপন বিভাগ এমন পাঁচটি কাট-আউট ভেঙে সরিয়েছে এবং বাকিগুলোও দ্রুত খোলার সিদ্ধান্ত নিয়েছে।