নন্দীগ্রামের আইসি পদে বড় রদবদল

নন্দীগ্রামের আইসি পদে বড় রদবদল

রাজ্য পুলিশ প্রশাসনের অন্দরে ফের একদফা বড়সড় রদবদল ঘটল। বিশেষ প্রশাসনিক প্রয়োজনে নন্দীগ্রাম থানার ইনস্পেক্টর ইন-চার্জ (আইসি) শুভব্রত নাথকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘদিনের এই দায়িত্বে থাকা শুভব্রত নাথকে এবার রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি (CID)-র ইনস্পেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে।

নতুন আইসি হিসেবে নন্দীগ্রামের দায়িত্ব বুঝে নিচ্ছেন অজয়কুমার মিশ্র। এতদিন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ইনস্পেক্টর হিসেবে কর্মরত ছিলেন তিনি। একই সঙ্গে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ইনস্পেক্টর পদেও পরিবর্তন আনা হয়েছে। প্রশাসনিক মহলের মতে, গুরুত্বপূর্ণ রাজনৈতিক এলাকা হিসেবে পরিচিত নন্দীগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নজর রাখতেই এই রদবদল করা হয়েছে। বদলি হওয়া আধিকারিকদের অবিলম্বে তাঁদের নতুন কর্মস্থলে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *