পর্যাপ্ত ঘুমের পরও কাটছে না ক্লান্তি, শরীরে লুকিয়ে থাকা ৫ বিপজ্জনক কারণ

পর্যাপ্ত ঘুমের পরও কাটছে না ক্লান্তি, শরীরে লুকিয়ে থাকা ৫ বিপজ্জনক কারণ

অনেকেরই নিয়মিত একটি সাধারণ অভিজ্ঞতা হয়, রাতে সাত থেকে আট ঘণ্টা টানা ঘুমানোর পরেও সকালে ঘুম থেকে ওঠার সময় শরীরে প্রচণ্ড ক্লান্তি ও অলসতা ভর করে। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, দীর্ঘ সময় ঘুমানোর পরেও কেন শরীর চনমনে হয়ে উঠছে না? চিকিৎসা বিজ্ঞানীদের মতে, শুধু দীর্ঘ সময় ঘুমানো যথেষ্ট নয়, বরং ঘুমের মান বা কোয়ালিটি ভালো হওয়া অত্যন্ত জরুরি। মূলত কিছু দৈনিক অভ্যাস এবং শারীরিক অভ্যন্তরীণ সমস্যার কারণে ঘুমের ব্যাঘাত ঘটে, যার প্রভাব পড়ে সকালের কর্মক্ষমতায়।

ঘুমের মান নষ্ট হওয়ার প্রধান কারণসমূহ

রাতে বারবার ঘুম ভেঙে যাওয়া গভীর ঘুমের প্রধান অন্তরায়। ঘুমের একটি নির্দিষ্ট চক্র বা সাইকেল থাকে, যা বারবার বিঘ্নিত হলে শরীর প্রয়োজনীয় বিশ্রাম পায় না। এর পেছনে অন্যতম বড় কারণ হিসেবে কাজ করে মানসিক চাপ। অতিরিক্ত মানসিক উদ্বেগের কারণে শরীর সবসময় এক ধরনের সতর্ক অবস্থায় থাকে, যা গভীর ঘুমে বাধা সৃষ্টি করে।

দৈনন্দিন কিছু অভ্যাসও এই ক্লান্তি ভাব বজায় রাখার জন্য দায়ী। বিশেষ করে বিকেলের পর বা রাতে অতিরিক্ত পরিমাণে চা ও কফি পানের অভ্যাস শরীরে ক্যাফেইনের মাত্রা বাড়িয়ে দেয়, যা স্বাভাবিক ঘুমের প্রক্রিয়াকে নষ্ট করে। এছাড়া গভীর রাতে ভারী খাবার খাওয়ার অভ্যাস রক্তে শর্করার বা ব্লাড সুগারের মাত্রা দ্রুত ওঠানামা করায়, যা ঘুমের ব্যাঘাত ঘটানোর অন্যতম বড় কারণ।

পুষ্টির অভাব ও দীর্ঘমেয়াদি প্রভাব

শরীরে প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি থাকলে সারারাত ঘুমানোর পরও ক্লান্তি দূর হয় না। বিশেষ করে আয়রন, ম্যাগনেশিয়াম, ভিটামিন ডি এবং ভিটামিন বি১২-এর অভাব হলে শরীর অভ্যন্তরীণভাবে দুর্বল হয়ে পড়ে। এই পুষ্টি উপাদানগুলো শরীরে শক্তি উৎপাদন এবং স্নায়ুতন্ত্রকে শান্ত রাখতে সাহায্য করে।

দীর্ঘদিন ধরে এই ধরনের সমস্যা চলতে থাকলে তা কেবল সকালের ক্লান্তি বা অলসতার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এর ফলে কর্মক্ষমতা হ্রাস পাওয়া, মনোযোগের অভাব, মেজাজ খিটখিটে হওয়া এবং দীর্ঘমেয়াদে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার মতো গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। তাই সকালের এই ক্লান্তি দূর করতে ক্যাফেইন বর্জন, পুষ্টিকর খাদ্যগ্রহণ ও মানসিক চাপমুক্ত ঘুমের পরিবেশ তৈরি করা জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *