নেহরুর রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন মোদি!

নেহরুর রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন মোদি!

টানা ৪,৩৯৯ দিন ভারতের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করে এক নতুন ইতিহাস সৃষ্টি করলেন নরেন্দ্র মোদি। পন্ডিত জওহরলাল নেহরুর দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রিত্বের রেকর্ড ভেঙে দেশের সবচেয়ে বেশি সময় ধরে একটানা প্রধানমন্ত্রী থাকার মুকুট এখন তাঁর দখলে। বুধবার এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে রাজধানীতে বিশেষ উদযাপনের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর মসনদে নতুন রেকর্ড

বুধবার দুপুর তিনটেয় দিল্লির ভারত মণ্ডপমে এনডিএর মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি বিশেষ চা চক্রের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিশেষ মুহূর্তে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন দেশ-বিদেশের বহু রাষ্ট্রপ্রধান ও রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘ ৬২ বছর ধরে নেহরুর দখলে থাকা এই রেকর্ড ভেঙে যাওয়ায় বিজেপি শিবিরে বইছে আনন্দের জোয়ার।

নীতির বদল ও বাংলার নতুন সম্ভাবনা

প্রধানমন্ত্রীর এই চা চক্রে যোগ দিতে আজ দুপুরেই দিল্লি রওনা হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিল্লি যাওয়ার আগে নিউটাউনের রাম মন্দিরে পুজোও দেন তিনি। আগামী কাল, বৃহস্পতিবার রাজধানীতে নীতি আয়োগের গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন তিনি। পূর্বতন সরকারের আমলে নীতি আয়োগের বৈঠক বয়কট করার ফলে বাংলার প্রাপ্য অর্থ প্রাপ্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। তবে পালাবদলের পর বর্তমান মুখ্যমন্ত্রীর এই বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের আর্থিক বঞ্চনা দূর করে নতুন উন্নয়নের পথ প্রশস্ত করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *