২০ জুনের মধ্যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি, চরম হুঁশিয়ারি সিজেপির, দেশজুড়ে আন্দোলনের ডাক
June 11, 20267:59 am

পুনে থেকে শুরু করে লখনউ, অমৃতসর, বেঙ্গালুরু, জয়পুর ও হায়দরাবাদ— আগামী ১১ জুন থেকে দেশব্যাপী এক বিশাল বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তাদের মূল দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে আগামী ২০ জুনের মধ্যে নিজের পদ থেকে ইস্তফা দিতে হবে।
দলটির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে দিল্লির যন্তর মন্তরে তারা অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে বসবে। ২০ জুনের ডেডলাইনকে কেন্দ্র করে ইতিমধ্যেই দিল্লির রাজনৈতিক মহলে পারদ চড়তে শুরু করেছে।