মোদীর পাতে শুভেন্দুর ঝালমুড়ি! ‘T.M.C’ রহস্য ফাঁস করে শাহের মারাত্মক খোঁচা

মোদীর পাতে শুভেন্দুর ঝালমুড়ি! ‘T.M.C’ রহস্য ফাঁস করে শাহের মারাত্মক খোঁচা

নয়া দিল্লি: রাজনীতিতে এমন রসালো এবং তীক্ষ্ণ আক্রমণ বোধহয় আগে দেখা যায়নি! দেশের রাজধানীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিজের হাতে ঝালমুড়ি বানিয়ে খাইয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই সৌজন্য সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (সাবেক টুইটার) পোস্ট করে তৃণমূল কংগ্রেসকে এক নজিরবিহীন খোঁচা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ঝালমুড়ি খাওয়ার ছবি শেয়ার করে শাহ ক্যাপশনে তিনটি বিশেষ শব্দ ব্যবহার করেছেন— ‘Tangy’ (টক), ‘Masaledar’ (মশলাদার) এবং ‘Crunchy’ (মুচমুচে)। আপাতদৃষ্টিতে এটিকে ঝালমুড়ির প্রশংসা মনে হলেও, এর ভেতরেই লুকিয়ে রয়েছে এক বিস্ফোরক রাজনৈতিক বার্তা।

তীব্র কৌতূহলী রাজনৈতিক মহল খেয়াল করেছে, অমিত শাহের ব্যবহৃত এই তিনটি শব্দের প্রথম অক্ষরগুলো (T, M, C) পর পর বসালেই তৈরি হয় ‘TMC’! রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, কোনো রকম রাখঢাক না করেই সম্পূর্ণ নিজস্ব স্টাইলে বাংলায় তৃণমূল জমানার শেষ বা পতনের ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন চাণক্য শাহ। প্রধানমন্ত্রীর পাতে শুভেন্দুর ঝালমুড়ি আর তার ওপর শাহের এই ‘T.M.C’ কোড ল্যাঙ্গুয়েজ— দুইয়ে মিলে এখন তোলপাড় জাতীয় রাজনীতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *