“দুজনকেই চাই, একসাথেই রাখব!” দুই বউকে নিয়ে থানা চত্বরেই হাইভোল্টেজ ড্রামা যুবকের

“দুজনকেই চাই, একসাথেই রাখব!” দুই বউকে নিয়ে থানা চত্বরেই হাইভোল্টেজ ড্রামা যুবকের

একই সাথে দুই স্ত্রীকে ঘরে রাখার দাবিতে থানা চত্বরেই চরম নাটক শুরু করলেন এক যুবক! “আমার দুজনকেই পছন্দ, দুজনকে নিয়ে একসাথেই সংসার করব”— যুবকের এমন আজব দাবি শুনে রীতিমতো চক্ষু চড়কগাছ পুলিশের। তামিলনাড়ুর দিন্দিগুল জেলার বড়মদুরাই থানা এলাকার এই অদ্ভুত ঘটনাটি ঘিরে বর্তমানে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

ঘটনার সূত্রপাত, দিন্দিগুলের সেনগুরিচি এলাকার বাসিন্দা সডয়ান্ডি (২৮) নামের এক যুবকের নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে। পেশায় ওয়েল্ডিং কর্মী সডয়ান্ডির প্রথম স্ত্রী সুমতি এবং তাঁদের দুটি কন্যাসন্তান রয়েছে। সম্প্রতি হঠাৎ করেই সডয়ান্ডি নিখোঁজ হয়ে গেলে, স্ত্রী সুমতি বড়মদুরাই থানায় একটি ডায়েরি করেন।

অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামতেই বেরিয়ে আসে এক বিস্ফোরক তথ্য। প্রথম বিয়ের কথা লুকিয়ে সডয়ান্ডি নাগেশ্বরী (২১) নামের এক যুবতীকে গোপনে দ্বিতীয় বিয়ে করেছেন এবং আলাদা সংসার পেতেছেন। এরপরই পুলিশ সڈয়ান্ডি এবং তাঁর দুই স্ত্রীকেই থানায় ডেকে পাঠায়।

থানায় মুখোমুখি হতেই শুরু হয় আসল ড্রামা! সডয়ান্ডি অত্যন্ত ঠান্ডা মাথায় পুলিশকে জানান, “আমার প্রথম স্ত্রী সবসময় খিটখিট করে, তাই আমি দ্বিতীয় বিয়ে করেছি। এখন আমার দুজনকেই পছন্দ। দুজনকে আমার সাথেই ছেড়ে দিন, আমি এক বাড়িতেই দুজনকে রানী করে রাখব।”

স্বামীর এমন কথা শুনে একদিকে প্রথম স্ত্রী সুমতি তাঁর দুই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে কান্নায় ভেঙে পড়েন এবং স্বামীকে নিজের সাথে ফেরত চান। অন্যদিকে, দ্বিতীয় স্ত্রী নাগেশ্বরীও নাছোড়বান্দা, তিনিও সডয়ান্ডির সাথেই যাবেন বলে এক পায়ে দাঁড়িয়ে যান।

পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ সডয়ান্ডিকে আইনের পাঠ পড়ায়। প্রথম স্ত্রী জীবিত থাকতে দ্বিতীয় বিয়ে করা যে আইনত অপরাধ এবং এর জন্য জেল হতে পারে, তা বুঝিয়ে সডয়ান্ডিকে আচ্ছা করে ধমক দেয় পুলিশ। এরপর দ্বিতীয় স্ত্রীকে বুঝিয়ে-শুনিয়ে তাঁর বাবা-মায়ের সাথে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় এবং সডয়ান্ডিকে কড়া হুঁশিয়ারি দিয়ে প্রথম স্ত্রী ও সন্তানদের সাথে ফেরত পাঠানো হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *