বিজেপির বিজয় মিছিলে বোমা, ট্রাকের চাকায় পিষে মরল খুদে!

শালবনি: রাজ্যে নতুন সরকার গঠনের পর বিজেপির বিজয়োল্লাসের বলি এক নিষ্পাপ শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে মর্মান্তিক মৃত্যু হলো খুদে তনভিরের। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। তীব্র ক্ষোভ প্রকাশ করে তৃণমূল প্রশ্ন তুলেছে— “এখন দিল্লি থেকে শিশু আর মহিলা কমিশন আসবে তো? নাকি বিজেপি জমানার শুরুতেই ধামাচাপা পড়ে যাবে এই মৃত্যু?”

ঠিক কী ঘটেছিল?

বুধবার শালবনির সুন্দরা গ্রাম সংলগ্ন জাতীয় সড়কে বিজেপির বিজয় মিছিল চলছিল। সেই সময় ছোট্ট তনভির তার বাবার বাইকে চড়ে বাড়ি ফিরছিল। অভিযোগ, আচমকাই মিছিল থেকে একটি ‘গাছবোমা’ এসে ফাটে তাদের বাইকের সামনে। বিকট আওয়াজে আতঙ্কে চমকে উঠে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় তনভির। ঠিক সেই মুহূর্তেই পাশ দিয়ে যাওয়া একটি দ্রুত গতির ট্রাক তাকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।

এই খবর ছড়াতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। জাতীয় সড়ক অবরোধ করে চলে তুমুল বিক্ষোভ। বৃহস্পতিবার সকালেও গ্রামবাসীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তৃণমূলের তীব্র আক্রমণ:

এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। ‘তামান্না’ ও ‘তনভির’— দুই শিশুর মৃত্যুর ঘটনার তুলনা টেনে বিজেপি এবং বিরোধী শিবিরের দ্বিচারিতাকে কাঠগড়ায় তুলেছেন তিনি।

“যেকোনো মৃত্যুই অত্যন্ত দুঃখের এবং নিন্দনীয়। তামান্নার মৃত্যুর সময় যাঁরা সরব হয়েছিলেন, ঠিক করেছিলেন। আমরাও তার নিন্দা করেছি। কিন্তু তামান্নার ক্ষেত্রে বিপ্লব-প্রতিবাদ, আর তনভিরের ক্ষেত্রে কেন এই নীরবতা? তনভিরের ক্ষেত্রেও একই রকম প্রতিবাদ, তদন্ত ও ব্যবস্থা হওয়া উচিত।”

কুণাল ঘোষ (তৃণমূল মুখপাত্র)

মিছিলে কারা বোমা ফাটাচ্ছিল এবং কীভাবে এক পথচারী শিশুকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো, তার নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *