পৌরসভাতেও চরম সংকট! এবার ইস্তফা দিলেন দমদমের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান

পৌরসভাতেও চরম সংকট! এবার ইস্তফা দিলেন দমদমের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান

দমদম: রাজ্য রাজনীতিতে পুরসভাগুলোর টানাপোড়েন যেন কিছুতেই থামছে না। বিধাননগর, কলকাতা এবং উত্তর দমদমের পর এবার বড়সড় ধাক্কা লাগল দমদম পুরসভাতেও। পদ থেকে ইস্তফা দিলেন দমদম পুরসভার চেয়ারম্যান হরিন্দর সিং এবং ভাইস চেয়ারম্যান বরুণ নট্ট। মঙ্গলবার তাঁরা পুরভবনে গিয়ে এক্সিকিউটিভ অফিসারের হাতে নিজেদের ইস্তফাপত্র তুলে দেন।

একসাথে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদত্যাগ করায় কার্যত অচল ও নিষ্ক্রিয় হয়ে পড়েছে দমদম পুরসভা। হঠাৎ কেন এই দলীয় হেভিওয়েট নেতারা সরে দাঁড়ালেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। যদিও ইস্তফাপত্রে দু’জনেই পদত্যাগের পেছনে সম্পূর্ণ ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়েছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোকসভা নির্বাচনের পর যেভাবে একের পর এক পুরসভার শীর্ষস্তরে রদবদল ও পদত্যাগের হিড়িক লেগেছে, তাতে দমদমের এই ঘটনা ঘাসফুল শিবিরের অভ্যন্তরীণ অস্বস্তি আরও বাড়িয়ে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *