জামাইষষ্ঠীতেও ডিম থেরাপির চমক! মিষ্টির স্বাদে রাজনীতির নতুন রসায়ন

জামাইষষ্ঠীর আবহে অভিনব মিষ্টির স্বাদ, বিশ্বকাপের উন্মাদনায় সেজে উঠল ফেলু মোদক
জামাইষষ্ঠীকে ঘিরে মিষ্টির দোকানে এখন উৎসবের আমেজ। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে বাহারি সন্দেশ ও রকমারি রসের মিষ্টিতে সেজে উঠেছে ঐতিহ্যবাহী মিষ্টির দোকান ‘ফেলু মোদক’। তবে এবার স্বাদের পাশাপাশি নান্দনিকতার ছোঁয়াও নজর কাড়ছে ক্রেতাদের।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের জোয়ারে বিভিন্ন ক্রিকেট টিমের লোগো সম্বলিত মিষ্টি বিশেষভাবে আকর্ষণ করছে রসিক বাঙালিদের। দোকানের কর্তৃপক্ষের দাবি, বৈচিত্র্যের নিরিখে উদ্ভাবনী সব মিষ্টি তৈরি করা হলেও স্বাদের সঙ্গে কোনো আপস করা হয়নি। তবে এতসব বাহারি আয়োজনের মধ্যেও ক্রেতাদের কাছে সবচেয়ে বেশি কৌতূহল ও আকর্ষণের কেন্দ্রে রয়েছে দোকানের বিশেষ আকৃতির ‘ডিম’ সন্দেশ। সব মিলিয়ে, জামাইষষ্ঠীর পাতে নতুনত্বের স্বাদ দিতে পুরোপুরি প্রস্তুত এই মিষ্টির দোকান।