আশ্রমের আড়ালে কুৎসিত লালসা, ধর্মের নামে জঘন্য কর্মকাণ্ডে গ্রেপ্তার ভণ্ড গুরু!

নিজস্ব প্রতিবেদক:
নিজেকে ‘ঈশ্বরের অবতার’ দাবি করে এক নারী ভক্তকে অমানুষিক নির্যাতন ও পাশবিক নিপীড়নের অভিযোগে রাধামোহন বাবা নামক এক ভণ্ড ধর্মগুরুর আশ্রমে অভিযান চালিয়েছে পুলিশ। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নগদ অর্থ ও আপত্তিকর সামগ্রী।
ভুক্তভোগী নারীর অভিযোগ, ওই নারী ভক্তকে দিয়ে জোরপূর্বক চুরি করাতেন অভিযুক্ত। এছাড়া কথা না শুনলে তাকে বিদ্যুতের শক দেওয়া হতো এবং জোরপূর্বক নিজের প্রস্রাব পান করতে বাধ্য করতেন রাধামোহন।
অভিযানের বিষয়ে পুলিশ জানায়, ‘মডার্ন গুরুকুল’ নামক ওই আশ্রমে তল্লাশি চালিয়ে ১২টি ল্যাপটপ, ১১টি মোবাইল ফোন, ১৯টি হার্ড ডিস্ক এবং সাড়ে ৬ লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি আশ্রম থেকে বিপুল পরিমাণ সোনার গয়না, গর্ভনিরোধক ওষুধ ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ভণ্ড বাবার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।