বিদেশে চুরি দেড় কোটির হিরের দুল! চরম বিপাকে অনিল-কন্যা রিয়া

বিদেশে চুরি দেড় কোটির হিরের দুল! চরম বিপাকে অনিল-কন্যা রিয়া

মুম্বই: বিদেশে গিয়ে চরম বিপাকে পড়লেন বলিউড অভিনেতা অনিল কাপুরের মেয়ে তথা প্রযোজক রিয়া কাপুর। বিখ্যাত ফ্যাশন ইভেন্ট ‘মেট গালা’-তে যোগ দিতে গিয়ে তাঁর ১ কোটি ৩৫ লক্ষ টাকা মূল্যের হিরের দুল চুরি হয়ে গিয়েছে। আর এই নিয়েই এখন প্রবল আইনি ও আর্থিক টানাপোড়েনের মুখে কাপুর-কন্যা।

জানা গিয়েছে, মেট গালার রেড কার্পেটে তাক লাগাতে মুম্বইয়ের দুই নামজাদা গয়না বিক্রেতার কাছ থেকে ওই বহুমূল্য দু’জোড়া হিরের দুল নিয়ে গিয়েছিলেন রিয়া। চুক্তি অনুযায়ী, বিদেশ থেকে ফিরেই গয়নাগুলো অক্ষত অবস্থায় ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটে যায় বিপত্তি।

ইতিমধ্যেই এই চুরির ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন রিয়া। তাঁর সংস্থার এক সদস্য তথা রূপটানশিল্পী (মেকআপ আর্টিস্ট) সভলীন সিং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কীভাবে এত কড়া নিরাপত্তার মধ্যে কোটি টাকার গয়না খোয়া গেল, তা নিয়ে ইতিমধ্যেই জোর শোরগোল পড়ে গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *