অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা জুলাইয়ে অ্যাকাউন্টে ঢুকবে তো! জানুন এক ক্লিকেই

অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা জুলাইয়ে অ্যাকাউন্টে ঢুকবে তো! জানুন এক ক্লিকেই

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যে ক্ষমতায় এসেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। ইতিমধ্যেই প্রথম দফায় অর্থাৎ জুন মাসে রাজ্যের ৫০ লক্ষের বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের ৩ হাজার টাকা ঢুকে গিয়েছে। পূর্বতন তৃণমূল সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের আর্থিক অনুদান বাড়িয়ে দ্বিগুণ করার যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল, তা বাস্তবায়িত হওয়ায় আর্থিকভাবে আরও বেশি স্বনির্ভর হচ্ছেন রাজ্যের বিপুল সংখ্যক নারী।

জুলাইয়ের কিস্তিতে আপনার টাকা নিশ্চিত কি

প্রথম দফায় অনেকেই নাম নথিভুক্ত করতে পারেননি। পরবর্তীতে যারা আবেদন করেছেন, জুলাই মাসে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা। কিন্তু আবেদন করলেই কি টাকা পাওয়া নিশ্চিত? এই সংশয় দূর করতে এবং উপভোক্তাদের হয়রানি কমাতে ঘরে বসেই আবেদনের স্ট্যাটাস জেনে নেওয়ার সুযোগ রয়েছে। ফলে ব্যাঙ্কে বা সরকারি দপ্তরে না গিয়েই স্মার্টফোনের মাধ্যমে দ্রুত নিশ্চিত হওয়া যাচ্ছে যে আবেদনটি গৃহীত হয়েছে কি না।

স্টেটাস চেক করার সহজ পদ্ধতি

অনলাইনে স্ট্যাটাস যাচাইয়ের জন্য প্রথমে socialregistry.wb.gov.in পোর্টালে গিয়ে জেলা ও মোবাইল নম্বর দিয়ে ওটিপি-র মাধ্যমে লগ ইন করতে হবে। এরপর ‘অ্যাপ্লিকেশন স্ট্যাটাস’ বা ‘ট্র্যাক অ্যাপ্লিকেশন’ অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন নম্বর, আধার নম্বর ও মোবাইল নম্বর দিলে ফের একটি ওটিপি আসবে। সেটি দিয়ে ভেরিফাই করলেই স্ক্রিনে ফুটে উঠবে আবেদনের বর্তমান অবস্থা। সেখানে যদি ‘অ্যাপ্রুভ’, ‘ভেরিফায়েড’ বা ‘পেমেন্ট প্রোসেস’ লেখা থাকে, তবে বুঝতে হবে নথি যাচাই সম্পূর্ণ হয়েছে এবং জুলাই মাসেই ৩ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এই সহজ ডিজিটাল ব্যবস্থার ফলে প্রশাসনিক স্বচ্ছতা যেমন বাড়ছে, তেমনই আর্থিকভাবে উপকৃত হচ্ছেন সাধারণ মহিলারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *