বিজেপিতে যোগের জল্পনায় জল! মেঘালয় তৃণমূল কি একজোট?

বিজেপিতে যোগের জল্পনায় জল! মেঘালয় তৃণমূল কি একজোট?

শিলং: পশ্চিমবঙ্গে তৃণমূলের অন্দরে বিদ্রোহ এবং দলবদলের মরসুমের মধ্যেই মেঘালয়ের তৃণমূল বিধায়কদের নিয়ে তৈরি হওয়া জল্পনা কার্যত উড়িয়ে দিলেন দলের রাজ্য সভাপতি চার্লস পিংরোপ।

সম্প্রতি বিভিন্ন মহলে গুঞ্জন শোনা যাচ্ছিল, মেঘালয়ের তৃণমূল বিধায়করা দল বদলে বিজেপির পথে হাঁটছেন। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির নিরিখে এই খবর ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। তবে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে চার্লস পিংরোপ জানান, তিনি ব্যক্তিগতভাবে দলের চার বিধায়কের সঙ্গেই কথা বলেছেন। তাঁর দাবি, প্রত্যেকেই তাঁকে নিশ্চিত করেছেন যে, দল ছাড়ার কোনো পরিকল্পনা তাঁদের নেই।

তৃণমূলের অন্দরে যখন ভাঙনের আঁচ সর্বত্রই, তখন মেঘালয়ের এই স্থিতাবস্থা দলের নেতৃত্বের কাছে কিছুটা স্বস্তি বয়ে আনল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *