ধর্মান্তরিতদের ওবিসি সুবিধা নয়, বড় ধাক্কা স্ট্যালিন সরকারকে; কড়া বার্তা মাদ্রাজ হাইকোর্টের

চেন্নাই: অনগ্রসর শ্রেণি থেকে ইসলাম ধর্ম গ্রহণকারী ব্যক্তিদের সংরক্ষণের সুবিধা পাওয়া নিয়ে বড়সড় রায় দিল মাদ্রাজ হাইকোর্ট। আদালতের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো ব্যক্তি যদি অনগ্রসর হিন্দু জাতি থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন, তবে তিনি কেবল ‘মুসলিম’ হিসেবেই গণ্য হবেন। তাঁকে কোনোভাবেই ‘পিছিয়ে পড়া মুসলিম’ হিসেবে ওবিসি (OBC) সংরক্ষণের আওতায় আনা যাবে না।
তামিলনাড়ুর এম কে স্ট্যালিন সরকারের আমলে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত একটি বিতর্কিত মামলায় এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিল মাদ্রাজ হাইকোর্ট। আদালতের মতে, ধর্মান্তরিত মুসলিমদের অনগ্রসর তালিকাভুক্ত করা সরাসরি অসাংবিধানিক।
হাইকোর্টের এই রায়ের ফলে তামিলনাড়ুর শাসকদলের তৈরি সংরক্ষণ নীতি নিয়ে বড় ধরনের আইনি জটিলতা তৈরি হলো। আদালতের সাফ বার্তা—ধর্ম পরিবর্তনের পর সামাজিক মর্যাদার মানদণ্ড বদলে যায়, তাই ধর্মান্তরিত ব্যক্তিদের অনগ্রসর মুসলিম হিসেবে বিশেষ সুবিধা প্রদানের দাবি গ্রহণযোগ্য নয়।