সুপ্রিম কোর্টে বড় ধাক্কা আসারাম বাপুর, আমৃত্যু কারাদণ্ডই বহাল
June 30, 20264:20 pm

নয়াদিল্লি: নাবালিকাকে গণধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুকে কোনো রকম স্বস্তি দিল না সুপ্রিম কোর্ট। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আর্জি জানালেও, মঙ্গলবার শীর্ষ আদালত তা সরাসরি খারিজ করে দিয়েছে।
কী ঘটেছিল?
২০১৩ সালের নাবালিকা ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে বন্দি রয়েছেন আসারাম। গত ২৭ মে রাজস্থান হাইকোর্টের জোধপুর বেঞ্চ তাঁর আমৃত্যু কারাদণ্ডের রায় বহাল রাখে। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবং নিজের শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেছিলেন তিনি। কিন্তু মঙ্গলবার শুনানির পর সুপ্রিম কোর্ট তাঁর সেই আবেদন খারিজ করে দেয়। ফলে জেলে বসেই তাঁকে সাজা ভোগ করতে হবে।