আরজি কর কাণ্ড: ভিসেরা রিপোর্ট বিকৃতির অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ শিয়ালদহ আদালতের
July 11, 20264:32 pm

কলকাতা: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায় নির্যাতিতার ভিসেরা নমুনা এবং রিপোর্ট বিকৃত করা হয়েছে বলে যে অভিযোগ উঠেছিল, তাকে গুরুত্ব দিয়ে এবার তদন্তের নির্দেশ দিল শিয়ালদহ অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালত।
দীর্ঘদিন ধরে নির্যাতিতার পরিবার এই গুরুতর অভিযোগ তুলে আসছিল। আদালতের নির্দেশে, এখন থেকে এই বিষয়টিও সিবিআইয়ের তদন্তের আওতাভুক্ত হবে। আদালতের নির্দেশ অনুযায়ী, সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে অভিযোগের সত্যতা যাচাই করে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে একটি প্রাথমিক রিপোর্ট আদালতে জমা দিতে হবে।