পায়ে ৩০ হাজারের জুতো আর ভুয়ো নিয়োগপত্র! পুরুলিয়ায় পুলিশের জালে প্রভাবশালী তৃণমূল নেতা সাদ্দাম

পায়ে ৩০ হাজারের জুতো আর ভুয়ো নিয়োগপত্র! পুরুলিয়ায় পুলিশের জালে প্রভাবশালী তৃণমূল নেতা সাদ্দাম

দুর্নীতি দমনে আরও কড়া পদক্ষেপ নিল পুরুলিয়া জেলা পুলিশ। সরকারি নথি ও সিলমোহর জাল করে রেলে চাকরির ভুয়ো নিয়োগপত্র চক্র চালানোর অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রাক্তন জেলা সভাপতি সাদ্দাম আনসারি। রবিবার বিকেলে রঘুনাথপুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং সোমবার আদালতে পেশ করবে। এক শীর্ষ নেতার গ্রেপ্তারের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এই পদক্ষেপে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

একসময় ট্রেনে তামাক বিক্রি করা সাদ্দাম তৃণমূলে যোগ দিয়ে রকেট গতিতে উত্থান লাভ করেন এবং রঘুনাথপুর শিল্পতালুকে কার্যত শেষ কথা হয়ে ওঠেন। বিপুল তোলাবাজির টাকায় গড়ে তোলেন অত্যন্ত বিলাসবহুল জীবন। হাঁকতেন দামি গাড়ি, পায়ে থাকত ৩০ হাজার টাকার জুতো। জেলা তৃণমূলের অন্যতম নিয়ন্ত্রক হয়ে ওঠা এই প্রভাবশালী নেতার গ্রেপ্তারে রঘুনাথপুর শিল্প শহরে বর্তমানে প্রবল স্বস্তির হাওয়া বইছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *