তৃণমূলের নাম ভাঙিয়ে লম্ফঝম্প বরদাস্ত নয়! আদালতের রায়ে চূড়ান্ত জয় অরূপ রায় শিবিরের
.jpeg.webp?w=1200&resize=1200,800&ssl=1)
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অন্দরে চলা ক্ষমতার দ্বন্দ্বে বড় জয় পেলেন অরূপ রায়। আলিপুর আদালতের সাম্প্রতিক রায়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, গত ২২ জুন দলের বিশেষ অধিবেশনে গঠিত অরূপ রায়ের নেতৃত্বাধীন জাতীয় কর্মসমিতুই একমাত্র বৈধ কর্তৃপক্ষ। সাংবাদিক বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়ে বলেন, দলের অভ্যন্তরে গায়ের জোরের রাজনীতি আর চলবে না। আদালতের কড়া নির্দেশে স্পষ্ট, অরূপ রায়ের কমিটি ছাড়া অন্য কোনো পক্ষ দলের নাম, তহবিল, সম্পত্তি বা প্রশাসনিক বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে পারবে না।
আদালতের এই রায়ের ফলে দলের নাম ভাঙিয়ে অবৈধভাবে অফিস দখল বা বিশৃঙ্খলা সৃষ্টির পথ পুরোপুরি বন্ধ হয়ে গেল। কোনো ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের পদাধিকারী বলে দাবি করতে পারবে না কিংবা নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেন, আইন অমান্য করে দলের কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে কঠোর ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে। আদালতের রায়ের প্রতিলিপি হাতে আসায় এবার সাংগঠনিকভাবে ঘুরে দাঁড়িয়ে তৃণমূল ভবনের নিয়ন্ত্রণ নেওয়ার রণকৌশল সাজাচ্ছে অরূপ রায়ের নেতৃত্বাধীন আসল শিবির।