২৭ জুলাই থেকে বাঁকা পথে শনি, আগামী ১৩৮ দিন চরম বিপদে এই ৬ রাশি!

আগামী ২৭ জুলাই থেকে বক্রী হচ্ছে কর্মফলদাতা শনি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনির এই উল্টো চাল চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত। টানা ১৩৮ দিন শনির এই বক্রী অবস্থানের জেরে মেষ, কর্কট, তুলা, বৃশ্চিক, মকর এবং মীন—এই ৬টি রাশির জাতকদের জীবনে বড় ধরনের প্রভাব পড়তে চলেছে। এই সময়ে কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি, আর্থিক লোকসান, পারিবারিক মতবিরোধ এবং স্বাস্থ্যহানির মতো অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
তবে এই সময়কালকে কেবল অশুভ ভাবার কারণ নেই। জ্যোতিষীদের মতে, এটি নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া এবং আসামাপ্ত কাজ গুছিয়ে নেওয়ার সুযোগ। তাই এই সময়টিতে কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা জরুরি। আর্থিক লেনদেন, নতুন বিনিয়োগ এবং সম্পর্কের ক্ষেত্রে চরম সতর্কতা ও ধৈর্য বজায় রাখলেই বিপদ এড়ানো সম্ভব। অযথা আতঙ্কিত না হয়ে শৃঙ্খলাবদ্ধ থাকলে পরিস্থিতি অনুকূলে আসবে।