বঙ্গোপসাগরে ট্রলারডুবি: সুন্দরবনে উদ্ধার ৯ মৎস্যজীবীর দেহ, নিখোঁজ ৫
July 13, 202611:23 am

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়া ট্রলার ‘এফবি মা কালী’-র থেকে ৯ জন মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সুন্দরবনের রক্তচড়া এলাকা থেকে ট্রলারটি শনাক্ত হওয়ার পর সেটিকে উদ্ধার করে গোবর্ধনপুরের সীতারামপুরে আনা হয়।
জানা গেছে, চলতি মাসের শুরুতে পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর মৎস্যবন্দর থেকে ১৫ জন মৎস্যজীবীকে নিয়ে ট্রলারটি রওনা হয়েছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ট্রলারটি দিকভ্রষ্ট হয়ে ডুবে যায়। উদ্ধার হওয়া দেহগুলি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশ, বন দফতর এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনী নিখোঁজ ৫ মৎস্যজীবীর সন্ধানে যৌথ তল্লাশি অভিযান চালাচ্ছে। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।