চলন্ত ট্রেনে পুরোহিত ডেকে পুজো! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, মুখ খুলল রেল

‘হানিমুন কোচে’র রেশ কাটতে না কাটতেই চলন্ত ট্রেনের কামরায় পুরোহিত ডেকে পুজো করার ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গেছে। ট্রেনের কামরায় এমন ধর্মীয় আচার-অনুষ্ঠানের দৃশ্য দেখে সাধারণ যাত্রীদের অসুবিধা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন নেটিজেনরা। ভিডিওটি ভাইরাল হতেই নড়েচড়ে বসে উত্তর রেল।
রেল কর্তৃপক্ষ কী জানাল? বিতর্ক থামাতে উত্তর রেল স্পষ্ট জানিয়ে দিয়েছে, পুজোটি কোনও সাধারণ যাত্রীবাহী কামরায় হয়নি। এটি ছিল আইআরসিটিসি (IRCTC)-এর মাধ্যমে বুক করা একটি ব্যক্তিগত ‘সেলুন কার’ (Saloon Car)।
ट्रेन में नमाज़ पढ़ने पर भावनाएं आहत हो जाती हैं…
— Sudhanshu Yadav (@SocialistSpirit) July 12, 2026
ट्रेन के केबिन में हनीमून का सरप्राइज देने पर संस्कृति खतरे में आ जाती है और TTE सस्पेंड हो जाता है…
लेकिन जब भारतीय रेलवे के एक वीआईपी सैलून कोच (Saloon Coach) के अंदर बकायदा पंडितों को बुलाकर, चलती ट्रेन में पूरा तामझाम… pic.twitter.com/7use0bmfde
- কীভাবে বুক করা হয়েছিল? ৮ জুলাই ৩ লক্ষ ৮ হাজার ৫৮০ টাকা জমা দিয়ে এই বিশেষ কোচটি বুক করা হয়।
- ট্রেনের বিবরণ: ১০ জুলাই নিউ দিল্লি থেকে মুম্বই সেন্ট্রালগামী ১২৯২৬ পশ্চিম এক্সপ্রেসের (Paschim Express) সঙ্গে এটি যুক্ত করা হয়েছিল।
- রেলের বিবৃতি: রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কামরাটি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে বুক করা ছিল, তাই সাধারণ যাত্রীদের পরিষেবায় কোনও বিঘ্ন ঘটেনি বা অন্য কোনো যাত্রী হেনস্থার শিকার হননি।
রেলের এই বিবৃতির পর জল্পনা কিছুটা কমলেও, সাধারণ মানুষের মধ্যে এই বিলাসবহুল ‘সেলুন কোচ’ বুকিং নিয়ে নতুন করে কৌতুহল তৈরি হয়েছে। ভারতীয় রেলের সফরের তালিকায় এই ঘটনা নিশ্চিতভাবেই এক নতুন ও বিচিত্র সংযোজন।