রথযাত্রায় নবদ্বীপ যাওয়ার পরিকল্পনা? ভক্তদের ভিড় সামলাতে হাওড়া থেকে বিশেষ ট্রেনের ঘোষণা রেলের

রথযাত্রায় নবদ্বীপ ধাম ভ্রমণের জন্য স্পেশাল ট্রেনের ঘোষণা পূর্ব রেলের
রথযাত্রা ও উল্টোরথ উপলক্ষে ভক্তদের বিপুল সমাগম সামাল দিতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেল। হাওড়া ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৬ জুলাই এবং ২৪ জুলাই হাওড়া ও নবদ্বীপ ধামের মধ্যে এক জোড়া বিশেষ EMU লোকাল ট্রেন চলাচল করবে।
ট্রেনের সময়সূচি:
- হাওড়া থেকে নবদ্বীপ (০৩০৯৫): ট্রেনটি সকাল ৯টা ৩২ মিনিটে হাওড়া থেকে ছেড়ে দুপুর ১২টায় নবদ্বীপ ধামে পৌঁছাবে। যাত্রাপথে এটি ব্যান্ডেল স্টেশনে ১০টা ৩২ মিনিটে থামবে (৩ মিনিট স্টপেজ) এবং অন্যান্য সমস্ত স্টেশনেই থামবে।
- নবদ্বীপ থেকে হাওড়া (০৩০৯৬): ফিরতি পথে ট্রেনটি দুপুর ২টো ৩০ মিনিটে নবদ্বীপ থেকে ছেড়ে বিকেল ৫টায় হাওড়া পৌঁছাবে। ব্যান্ডেল স্টেশনে এটি পৌঁছাবে দুপুর ৩টে ৫৫ মিনিটে (২ মিনিট স্টপেজ)। ফেরার পথেও ট্রেনটি সব স্টেশনে থামবে।
অন্যান্য রুটের স্পেশাল ট্রেন: রথযাত্রা উপলক্ষে শুধুমাত্র নবদ্বীপ নয়, কলকাতা এবং মালদা থেকেও পুরী যাওয়ার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল:
১. কলকাতা-পুরী (খুরদা রোড): ১৩, ১৪, ১৫, ২১, ২২ ও ২৩ জুলাই রাত ১১টা ৫০ মিনিটে কলকাতা থেকে ট্রেন ছাড়বে। ফিরতি ট্রেন ১৪, ১৭, ১৮, ২২, ২৫ ও ২৬ জুলাই বিকেল ৩টে ৪০ মিনিটে খুরদা রোড থেকে ছাড়বে। ২. মালদা টাউন-পুরী: মালদা থেকে ট্রেন ছাড়বে ১৪ ও ২২ জুলাই দুপুর ১টা ১০ মিনিটে। ফিরতি ট্রেন পুরী থেকে ছাড়বে ১৭ ও ২৫ জুলাই সন্ধ্যা ৬টায়।