সুরুচি সঙ্ঘে নতুন যুগের সূচনা: পুজো কি আদৌ বন্ধ হবে? এলআইসি জট কাটাতে তৎপর নতুন কমিটি

সুরুচি সঙ্ঘে নতুন যুগের সূচনা: পুজো কি আদৌ বন্ধ হবে? এলআইসি জট কাটাতে তৎপর নতুন কমিটি

কলকাতা: কলকাতার দুর্গাপুজোর মানচিত্রে ‘সুরুচি সঙ্ঘ’ মানেই এতদিন ছিল অরূপ বিশ্বাস ও স্বরূপ বিশ্বাসের পরিচিত মুখ। তবে পালাবদলের হাওয়ায় এবার বদলে গেল নিউ আলিপুরের এই বিখ্যাত ক্লাবের পরিচালনার ভার। দীর্ঘদিনের সেই চেনা সমীকরণ ভেঙে ক্লাবের নতুন দায়িত্বে এখন উত্তর দমদমের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার।

পুজো কি বন্ধ হচ্ছে? বিতর্ক ও আইনি জটিলতার আবহে পুজোপ্রেমীদের মনে একটাই প্রশ্ন ছিল—এ বছর কি সুরুচি সঙ্ঘের পুজো বন্ধ হয়ে যাবে? নতুন কমিটির তরফে স্পষ্ট বার্তা, পুজো বন্ধ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। বরং নয়া উদ্যমে, ধুমধাম করে এবং চমকপ্রদ থিম নিয়ে দর্শকদের সামনে হাজির হবে সুরুচি।

‘ভিআইপি কালচার’ বনাম জনতা নতুন কমিটির প্রধান সৌরভ শিকদার জানিয়েছেন, পুজোর জৌলুসে কোনো ভাটা পড়বে না, কিন্তু পুজোর ধরন বদলে যাবে। তাঁর কথায়, “আগে মানুষকে ভয় দেখিয়ে বা ভিআইপি কালচারের দাপটে সাধারণ মানুষ এলাকাতেই ঢুকতে পারতেন না। আমরা সেই ছবি বদলাতে চাই। সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, সেদিকেই আমাদের মূল নজর।”

যানজট ও রাস্তা নিয়ে বড় ঘোষণা পুজোর সময় দুর্গাপুর ব্রিজে যান চলাচল স্তব্ধ হয়ে যাওয়া সুরুচি সঙ্ঘের এক চিরন্তন চিত্র ছিল। কিন্তু নতুন কমিটি প্রতিশ্রুতি দিয়েছে, এবার দর্শনার্থীদের যানজটে নাকাল হতে হবে না। খুব শীঘ্রই পুলিশের সাথে বৈঠকে বসে রাস্তা বন্ধ না করার বিষয়টি নিশ্চিত করবেন তারা।

এলআইসি-র আইনি জট: আসল চ্যালেঞ্জ পুজো পরিচালনার চেয়েও বড় চ্যালেঞ্জ এখন এলআইসি (LIC)-র জমি সংক্রান্ত নোটিশ। ক্লাবের প্রায় ২২ কাঠা জমি এলআইসি-র মালিকানাধীন এবং সেখানে বেআইনি নির্মাণের অভিযোগ রয়েছে। আগামী ১৮ জুলাইয়ের মধ্যে এই জমি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এখন দেখার, নতুন কমিটি এই আইনি লড়াই সামলে কীভাবে ঐতিহ্যের পুজো সসম্মানে সম্পন্ন করে।

রাজনৈতিক পট পরিবর্তনের পর তৃণমূলের হাত থেকে গেরুয়া শিবিরের দখলে আসা এই পুজোর ভবিষ্যৎ এখন কোন দিকে মোড় নেয়, তা নিয়ে সরগরম রাজনৈতিক ও পুজো মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *