লড়কি বহিন যোজনা থেকে বাদ ৯২ লক্ষ নাম! মহারাষ্ট্রের আর্থিক ভবিষ্যৎ নিয়ে সিএজি-র সতর্কবার্তা
July 14, 20268:34 am

মহারাষ্ট্র সরকারের ‘মাঝি লড়কি বহিন যোজনা’র তালিকা থেকে স্ক্রুটিনির মাধ্যমে প্রায় ৯২ লক্ষ নাম বাদ পড়েছে। মূলত ই-কেওয়াইসি আসাম্পূর্ণ থাকা, আয়সীমা বা ৬৫ বছরের বয়সসীমা পার হওয়া এবং অন্য সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার কারণেই এই ব্যাপক ছাঁটাই। আশ্চর্যের বিষয় হলো, জালিয়াতি করে ১৪ হাজার পুরুষও এই নারী কল্যাণ প্রকল্পে আবেদন করেছিলেন।
এই বিপুল সংখ্যক নাম বাতিলের মাঝেই কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) একটি বিস্ফোরক রিপোর্ট পেশ করেছে। সিএজি-র সতর্কবার্তা অনুযায়ী, এই প্রকল্পের পেছনে হওয়া পাহাড়প্রমাণ অর্থব্যয় আগামী দিনে মহারাষ্ট্রের আর্থিক স্থিতিশীলতার ওপর মারাত্মক বোঝা হয়ে দাঁড়াতে পারে। সিএজি স্পষ্ট জানিয়েছে, প্রকল্পের অধীনে ৩,৫৪১ কোটি টাকার খরচ কোনোভাবেই যুক্তিযুক্ত নয়।