‘দয়া করে ক্যামেরা বন্ধ করুন!’ পাপারাৎজিদের ওপর মেজাজ হারালেন মৌনী রায়

‘দয়া করে ক্যামেরা বন্ধ করুন!’ পাপারাৎজিদের ওপর মেজাজ হারালেন মৌনী রায়

মুম্বইয়ের বান্দ্রায় একটি রেস্তোরাঁর বাইরে পাপারাৎজিদের ওপর চরম বিরক্তি প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী মৌনী রায়। সম্প্রতি বন্ধু অনুশা দান্ডেকরের সঙ্গে ডিনার সেরে বেরনোর সময় ক্যামেরার ফ্ল্যাশ ও ভিড় দেখে দৃশ্যতই অস্বস্তিতে পড়েন তিনি। বারবার হাত নেড়ে পাপারাৎজিদের উদ্দেশ্যে তাঁকে বলতে শোনা যায়, “দয়া করে রেকর্ডিং বন্ধ করুন।” তা সত্ত্বেও ভিডিও তোলা না থামানোয় অভিনেত্রীর চোখেমুখে স্পষ্ট বিরক্তি ফুটে ওঠে।

সোশ্যাল মিডিয়ায় মৌনীর এই ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ঘটনাটি ঘিরে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনদের একাংশ যেমন তাঁর গোপনীয়তার অধিকারকে সমর্থন করে পাশে দাঁড়িয়েছেন, তেমনই অন্য অংশের মতে বিষয়টি তিনি আরেকটু শান্তভাবে সামলাতে পারতেন।

মৌনী অবশ্য বরাবরই তারকাদের ব্যক্তিগত পরিসর বজায় রাখার পক্ষে কথা বলেছেন। এর আগে বিমানবন্দরেও তিনি চিত্রগ্রাহকদের তাঁর বদলে পেছনে থাকা দিশা পাটানির ছবি তুলতে অনুরোধ করেছিলেন। সাধারণত পাপারাৎজিদের সঙ্গে হাসিখুশি মেজাজে দেখা গেলেও, ব্যক্তিগত সীমানা লঙ্ঘিত হলে তিনি যে চুপ করে থাকবেন না, তা এই ঘটনায় স্পষ্ট।

কাজের পাশাপাশি সম্প্রতি ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের কারণেও চর্চায় রয়েছেন মৌনী। স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে তাঁর বিচ্ছেদের গুঞ্জন এবং দিশা পাটানির সঙ্গে সম্পর্ক জড়িয়ে নানাবিধ ভিত্তিহীন গুজব নিয়ে রীতিমতো তোলপাড় হয়েছিল নেটমাধ্যম। যদিও এই সমস্ত রটনাকে পুরোপুরি মিথ্যে বলে আগেই কড়া ভাষায় উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *