জগন্নাথ দেবকে নিয়ে ‘বিতর্কিত’ সিনেমা! দেশজুড়ে নিষিদ্ধ করল হাইকোর্ট, সুপ্রিম কোর্টে প্রযোজক

জগন্নাথ দেবকে নিয়ে ‘বিতর্কিত’ সিনেমা! দেশজুড়ে নিষিদ্ধ করল হাইকোর্ট, সুপ্রিম কোর্টে প্রযোজক

মুক্তির ঠিক আগেই বড়সড় ধাক্কা খেল অ্যানিমেশন ছবি ‘মহাপ্রভু জগন্নাথ’। ভগবান জগন্নাথের জীবন নিয়ে তৈরি এই ছবির প্রদর্শন দেশজুড়ে নিষিদ্ধ করল উড়িষ্যা হাইকোর্ট। শেষ মুহূর্তে এই রায়ে কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন প্রযোজকরা।

কেন এই নিষেধাজ্ঞা ও বিতর্ক? শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির (SJMC) অভিযোগ, এই ছবিতে জগন্নাথ দেবের জীবন নিয়ে এমন কিছু কাল্পনিক ঘটনা দেখানো হয়েছে, যার সঙ্গে স্কন্দ পুরাণ বা হিন্দু ধর্মগ্রন্থের কোনও মিল নেই। কমিটির সভাপতি গজপতি মহারাজ দিব্যসিংহ দেব জানিয়েছেন, ট্রেলারের কিছু দৃশ্য পবিত্র শাস্ত্রের বিরোধী এবং তা সাধারণ ভক্তদের আবেগে আঘাত করতে পারে।

প্রযোজকের মাথায় হাত ছবিটি সেন্সর বোর্ড (CBFC) থেকে আগেই আইনি ছাড়পত্র পেয়েছিল। প্রযোজকদের দাবি, দেশজুড়ে ৩০০-এর বেশি প্রেক্ষাগৃহে ছবির অগ্রিম বুকিংও হয়ে গিয়েছিল। ঠিক মুক্তির আগে এমন জনস্বার্থ মামলা ও নিষেধাজ্ঞায় তারা প্রবল আর্থিক সঙ্কটে পড়েছেন।

সুপ্রিম কোর্টে শুক্রবার ফয়সালা বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চে জরুরি শুনানির আর্জি জানান প্রযোজকদের আইনজীবী। আদালত তাৎক্ষণিক শুনানি গ্রহণ না করলেও জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীকাল, শুক্রবার (১৭ জুলাই) এই মামলার শুনানি হবে শীর্ষ আদালতে। এখন গোটা দেশের নজর সুপ্রিম কোর্টের রায়ের দিকে, জগন্নাথ দেবের এই সিনেমা শেষ পর্যন্ত মুক্তি পাবে কি না, তা জানা যাবে শুক্রবারই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *