বেকারদের জন্য সুখবর! রাজ্যে আসছে ‘যুবশক্তি ভরসা কার্ড’, জানুন আবেদনের নতুন নিয়ম

বেকারদের জন্য সুখবর! রাজ্যে আসছে ‘যুবশক্তি ভরসা কার্ড’, জানুন আবেদনের নতুন নিয়ম

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য দারুণ সুখবর! পূর্বতন সরকারের ‘যুবসাথী’ প্রকল্পের ধাঁচেই এবার নতুন বিজেপি সরকার নিয়ে আসতে চলেছে ‘যুবশক্তি ভরসা কার্ড’। এই নতুন প্রকল্পের মাধ্যমে বেকারদের আর্থিক দুশ্চিন্তা দূর করতে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সবচেয়ে বড় চমক হলো, এই প্রকল্পের আওতায় ভাতার পরিমাণ বাড়িয়ে সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত করা হয়েছে।

ভাতার পরিমাণ ও বয়সসীমা: শিক্ষাগত যোগ্যতার ওপর ভিত্তি করে এই ভাতা দেওয়া হবে। ২১ থেকে ৪০ বছর বয়সী যেকোনো বেকার যুবক-যুবতী এর সুবিধা পাবেন।

  • স্নাতক পাস: প্রতি মাসে ৩,০০০ টাকা।
  • মাধ্যমিক পাস: প্রতি মাসে ২,০০০ টাকা।

কী কী নথি প্রয়োজন? আবেদনের জন্য নিম্নলিখিত নথিগুলি প্রস্তুত রাখতে হবে:

  • আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
  • ভোটার কার্ড ও আধার কার্ড।
  • বয়সের প্রমাণপত্র (জন্ম শংসাপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড)।
  • শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র (মার্কশিট/সার্টিফিকেট)।
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের সম্পূর্ণ ডিটেইলস।

বিশেষ সতর্কতা: আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক এবং সেই অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক থাকা আবশ্যক। আধার লিঙ্ক না থাকলে অ্যাকাউন্টে ভাতার টাকা ঢুকবে না।

কীভাবে আবেদন করবেন? সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন হবে। খুব শীঘ্রই সরকারের ‘ভরসা’ পোর্টাল আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে। পোর্টালটি চালু হলেই আবেদনকারীরা নিজেদের রাজ্য নির্বাচন করে নাম, ভোটার কার্ড, আধার ও ব্যাঙ্কের তথ্য আপলোড করতে পারবেন। এরপর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সাবমিট করলেই ঘরে বসে অনায়াসে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *