‘ককরোচ’দের সঙ্গে বৈঠকের পর মুখ খুললেন নাড্ডা, দিলেন ধর্মঘট তোলার আর্জি

আজ, সোমবার আন্দোলনকারী ‘ককরোচ জনতা পার্টি’-র প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। বৈঠক শেষে তিনি সমস্ত আন্দোলনকারীকে তাঁদের অবস্থান ধর্মঘট তুলে নিয়ে কাজে ফেরার আর্জি জানিয়েছেন।
কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী? বৈঠক শেষে জেপি নাড্ডা জানান, এদিন ককরোচ জনতা পার্টির প্রতিনিধি দলের সঙ্গে তাঁর প্রাথমিক পর্যায়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এরপর বিকেল ৪টে নাগাদ আন্দোলনকারীদের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রীর কাছে একটি লিখিত আবেদনপত্রও জমা দেওয়া হয়।
লিখিত দাবিদাওয়া জমা নেওয়ার পর জেপি নাড্ডা আন্দোলনকারীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, “আমি সমস্ত আন্দোলনকারীকে তাঁদের অবস্থান ধর্মঘট দ্রুত শেষ করার অনুরোধ করছি। পাশাপাশি, প্রশাসনকে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে আপনারা দয়া করে সহায়তা করুন।”
স্বাস্থ্যমন্ত্রীর এই বার্তার পর এখন নজর ককরোচ জনতা পার্টির পরবর্তী পদক্ষেপের দিকে। কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসে তারা ধর্মঘট তুলে নেয় কি না, সেটাই এখন দেখার।