হাইকোর্টে বিরাট ধাক্কা তৃণমূলের! ফ্রিজই থাকছে ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট
July 21, 20265:28 pm

কলকাতা: ইডি-র (ED) ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কলকাতা হাইকোর্টে ফের বড়সড় ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল কংগ্রেস (TMC)। দলের নির্দিষ্ট তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপাতত ফ্রিজই থাকছে বলে সোমবার স্পষ্ট জানিয়ে দিল আদালত।
ইডি-র এই কড়া পদক্ষেপের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে সম্প্রতি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল শিবির। কিন্তু সোমবার শাসকদলের সেই আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন বিচারপতি কৃষ্ণরাও। তিনি তাঁর নির্দেশে জানিয়েছেন, তদন্তের এই পর্যায়ে ইডি-র তরফ থেকে ফ্রিজ করা অ্যাকাউন্টগুলোর বিষয়ে আদালত এখনই কোনও হস্তক্ষেপ করবে না।
হাইকোর্টের এই নির্দেশের ফলে আপাতত দলের ওই তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক অবস্থাতেই থাকছে। ওয়াকিবহাল মহলের মতে, অ্যাকাউন্ট আনফ্রিজ করার আবেদন নাকচ হয়ে যাওয়ায় কালীঘাটের অস্বস্তি আরও বেশ কয়েক গুণ বেড়ে গেল।