২১ জুলাইয়ের ‘গোপন’ রিপোর্ট আজই প্রকাশ্যে! বিধানসভায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
July 20, 20268:17 pm

বিধানসভায় আজ বড়সড় চমক! বিগত সরকারের আমলে গঠিত ২১ জুলাই তদন্ত কমিশনের রিপোর্ট আজই প্রকাশ্যে আনতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আজ বিধানসভায় একটি তাৎপর্যপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিন অধ্যক্ষের কাছে বিশেষ ১০ মিনিট সময় চেয়ে নেন তিনি। এরপরই তিনি জানান, ২০১১ সালে বিগত সরকার ক্ষমতায় আসার পর অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে যে ‘২১ জুলাই কমিশন’ গঠন করা হয়েছিল, আজ বিকেলেই সেই বহু প্রতীক্ষিত রিপোর্ট জনসমক্ষে আনা হবে।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই রাজ্য রাজনীতিতে তুমুল কৌতূহল তৈরি হয়েছে। বিগত সরকারের তৈরি করা ওই তদন্ত কমিশনের রিপোর্টে ঠিক কী কী তথ্য উঠে এসেছে এবং বিকেলে মুখ্যমন্ত্রী দেশবাসীর সামনে কী পেশ করতে চলেছেন, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল।