ড্রাইভারদের সমান বেতন এবার কন্ডাক্টরদেরও! বৈষম্য দূর করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

ড্রাইভারদের সমান বেতন এবার কন্ডাক্টরদেরও! বৈষম্য দূর করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

সরকারি বাসের কন্ডাক্টরদের জন্য দারুণ খবর! এবার থেকে বাসের চালক ও কন্ডাক্টররা সমান বেতন পাবেন। কন্ডাক্টরদের দীর্ঘদিনের ক্ষোভের অবসান ঘটিয়ে এই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী অগাস্ট মাস থেকেই নতুন হারে বেতন হাতে পাবেন তাঁরা।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিগত সরকারের আমলে থার্ড পার্টির মাধ্যমে চালক ও কন্ডাক্টরদের নিয়োগ করা হয়েছিল। এরপর ২০২৫ সালে কেবল চালকদের বেতন বৃদ্ধি করা হয়, যার ফলে কন্ডাক্টরদের মধ্যে ক্ষোভ ও বৈষম্য তৈরি হয়। এবার সেই বৈষম্য পুরোপুরি দূর করার সিদ্ধান্ত নিল বর্তমান রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া পরিবহণ কর্মীদের মধ্যে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *