মমতার একুশের সভায় যাওয়ার আগেই বড় অ্যাকশন! বাড়ি থেকে গ্রেফতার অসিত মজুমদার, কিন্তু কেন?

মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশে জুলাইয়ের সভার ঠিক আগেই ঘটে গেল বড়সড় ঘটনা! হুগলিতে নিজের বাড়ি থেকেই গ্রেফতার হলেন অসিত মজুমদার। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
ঠিক কী ঘটেছে? জানা গিয়েছে, মঙ্গলবার সকালে হুগলি থেকে কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়ামের (তারামণ্ডল) উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন অসিত। উদ্দেশ্য ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা একুশের সভায় যোগ দেওয়া। কিন্তু বাড়ি থেকে বেরনোর আগেই ঘটে বিপত্তি! সূত্র মারফত খবর, আচমকাই তাঁর বাড়ির সামনে হাজির হয় পুলিশ।
দীর্ঘক্ষণ আটক থাকার পর গ্রেফতার: প্রাথমিকভাবে পুলিশ তাঁকে বাড়ি থেকে থানায় নিয়ে যায়। অভিযোগ, সেখানে তাঁকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। এরপরই তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয় বলে খবর।
গ্রেফতারির কারণ কী? মমতার মেগা সভার ঠিক আগে কেন তাঁকে এভাবে হঠাৎ গ্রেফতার করা হল, সে বিষয়ে পুলিশের তরফ থেকে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। ঠিক কী কারণে এই পদক্ষেপ, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।