১০ টাকার চুরির অপবাদ! শিক্ষকের বেধড়ক মারধরে চরম পথ বেছে নিল ১০ বছরের নিষ্পাপ ছাত্রী

১০ টাকার চুরির অপবাদ! শিক্ষকের বেধড়ক মারধরে চরম পথ বেছে নিল ১০ বছরের নিষ্পাপ ছাত্রী

উত্তরপ্রদেশের মুজাফফরনগর জেলার নাই মান্ডি থানা এলাকা থেকে এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা সামনে এসেছে। পাঞ্চেদা কালান গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী আয়ুশী (১০) বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। অভিযোগ উঠেছে, স্কুলে মাত্র ১০ টাকা চুরির মিথ্যা অভিযোগে এক শিক্ষক ও শিক্ষিকা শিশুটিকে নির্মমভাবে মারধর করেছিলেন এবং চরম অপমান করেন।

নিহত ছাত্রীর বাবা অশোক রাজপুত জানান, স্কুল শিক্ষিকা সবিতা তাঁর মেয়ের বিরুদ্ধে ব্যাগ থেকে ১০ টাকা চুরির অভিযোগ তোলেন এবং শিক্ষক রাজীব সেই অভিযোগে শিশুটিকে বেধড়ক মারধর করেন। অপমানিত ও মানসিকভাবে ভেঙে পড়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে মেয়েটি জানায় যে সে টেবিলের নিচে ১০ টাকা কুড়িয়ে পেয়েছিল, কোনো চুরি করেনি। এরপর গত ২২ জুলাই দুপুর ২টার দিকে বাবা বাড়ি ফিরে মেয়েটিকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এই ঘটনায় শোকার্ত বাবা দোষী শিক্ষকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা ও ন্যায়বিচারের দাবি জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ভারতীয় দণ্ডবিধির ১০৭ ধারার অধীনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *