১ অগাস্ট থেকে মিলবে বর্ধিত ১৫০০ টাকা! কাদের অ্যাকাউন্টে ঢুকবে বার্ধক্য ও বিধবা ভাতার টাকা? জানুন নিয়ম

বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য পেনশন স্কিমের আর্থিক সাহায্য বৃদ্ধির আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি করেছে রাজ্য সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ১ অগাস্ট ২০২৬ থেকে বয়স্ক ও বিধবা ভাতার বর্ধিত হার কার্যকর হতে চলেছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই তিনটি প্রকল্পের উপভোক্তারাই পেতে চলেছেন বাড়তি টাকা।
কোন প্রকল্পে কত টাকা বাড়ছে?
নতুন সরকারের বাজেটে সামাজিক সুরক্ষা বৃদ্ধির ঘোষণা অনুযায়ী পেনশন বৃদ্ধির সেই বিজ্ঞপ্তি গত সপ্তাহে প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে:
- বার্ধক্য ভাতা: ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিমের অধীনে ভাতা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হচ্ছে।
- বিধবা ভাতা: ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিমের অধীনে ভাতা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০০ টাকা করা হচ্ছে।
- প্রতিবন্ধী ভাতা: ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিজ়অ্যাবিলিটিস স্কিমের অধীনে পেনশন ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০০ টাকা করা হচ্ছে।
আগামী ১ অগাস্ট থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। উপভোক্তাদের এই বাড়তি অর্থ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। জেলা স্তরে এই নির্দেশ দ্রুত বাস্তবায়নের কাজও শুরু হয়ে গেছে।
আবেদনের যোগ্যতা কী কী?
- আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
- পরিবারের আর্থিক অবস্থা দারিদ্র্যসীমার নীচে (BPL) থাকতে হবে।
- বার্ধক্য ভাতার ক্ষেত্রে আবেদনকারীর বয়স কমপক্ষে ৬০ বছর বা তার বেশি হতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
১) [আধার কার্ডের স্ব-প্রত্যয়িত কপি]
২) রেশন কার্ডের কপি
৩) ভোটার পরিচয়পত্রের কপি
৪) প্রতিবন্ধী সার্টিফিকেটের কপি (প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে)
৫) আয়কর সার্টিফিকেটের কপি
৬) স্বামীর মৃত্যু সনদের কপি (বিধবা ভাতার ক্ষেত্রে)
৭) ব্যাঙ্ক পাসবুকের কপি
৮) নমিনেশন ফর্ম (মৃত্যুর ক্ষেত্রে)
৯) পাসপোর্ট সাইজের ছবি
কীভাবে আবেদন করবেন? (অনলাইন ও অফলাইন)
- অনলাইন পদ্ধতি: উমাং (UMANG) অ্যাপ অথবা সরকারি ওয়েবসাইট (
[https://web.umang.gov.in/web_new/home](https://web.umang.gov.in/web_new/home)) ভিজিট করুন। মোবাইল নম্বর ও ওটিপি দিয়ে লগ ইন করে ‘NSAP’ সার্চ করুন। এরপর ‘অনলাইনে আবেদন করুন’-এ ক্লিক করে প্রয়োজনীয় তথ্য, ছবি ও নথি আপলোড করে সাবমিট করুন। - অফলাইন পদ্ধতি: গ্রামীণ এলাকার প্রার্থীরা বিডিও (BDO) কার্যালয় অথবা সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতি কার্যালয় থেকে বিনামূল্যে ফর্ম সংগ্রহ করতে পারবেন। পুরসভা বা পঞ্চায়েত থেকেও এই ফর্ম পাওয়া যাচ্ছে। আগামী ‘জনকল্যাণ শিবির’ থেকেও এই ফর্ম সংগ্রহ করে পূরণ করে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে জমা দিতে পারবেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ফর্ম পূরণে সহায়তা করবেন সরকারি কর্মীরাই।