অপরাধ ও সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স! রাজ্য সরকারের নতুন হেল্পলাইন চালু

অপরাধ ও সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স! রাজ্য সরকারের নতুন হেল্পলাইন চালু

রাজ্যজুড়ে অপরাধমূলক কর্মকাণ্ড, সিন্ডিকেট রাজ এবং বেআইনি কারবারের বিরুদ্ধে এবার কঠোর অবস্থান গ্রহণ করেছে রাজ্য সরকার। সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে চালু করা হয়েছে একাধিক নতুন হেল্পলাইন নম্বর।

মঙ্গলবার ভবানী ভবনে এই বিশেষ ‘শর্ট কোড’ নম্বরগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠান শেষে তিনি প্রশাসনিক শীর্ষ কর্তাদের সঙ্গে নিয়ে ভবানী ভবনের কন্ট্রোল রুম ঘুরে দেখেন এবং কাজের পরিধি খতিয়ে দেখেন।

কোন অপরাধে কোন নম্বরে ফোন করবেন?

সাধারণ মানুষের সুবিধার্থে বিভিন্ন ধরনের অপরাধের জন্য আলাদা নির্দিষ্ট নম্বর চালু করা হয়েছে:

অপরাধের ধরনহেল্পলাইন নম্বর
সিন্ডিকেট রাজের বিরুদ্ধে155335
কাটমানি সংক্রান্ত অভিযোগ155334
অবৈধ রোড ট্যাক্স আদায়155337
বেআইনি চোলাই মদ সংক্রান্ত155339

সময়সীমা ও কড়া বার্তা

সাধারণ নাগরিকরা প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এই হেল্পলাইন নম্বরগুলোতে সরাসরি ফোন করে নিজেদের অভিযোগ জানাতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, অভিযোগ পাওয়ামাত্রই পুলিশ ও প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে। পাশাপাশি, এই নম্বরগুলোর যাতে অপব্যবহার না হয়, সে বিষয়েও তিনি একটি কড়া সতর্কবার্তা দিয়েছেন।

মুখ্যমন্ত্রীর বার্তা: “বিগত সরকারের সময় রাজ্যজুড়ে অনেক বদনাম হয়েছে, আমরা তা হতে দেব না। তবে এই নম্বরগুলোর অপব্যবহার করবেন না। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে ভুল তথ্য দিলে, অভিযোগকারীর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *