NEET বিক্ষোভে সাংবাদিকদের উপর হামলা, রাজ্যের কাছে কড়া রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

NEET বিক্ষোভে সাংবাদিকদের উপর হামলা, রাজ্যের কাছে কড়া রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

কলকাতা: নিট (NEET) আন্দোলন চলাকালীন শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় এবার কড়া পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। এই ঘটনায় রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। আহত সাংবাদিকের দায়ের করা মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণ রাও নির্দেশ দিয়েছেন, এই ঘটনায় ঠিক কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তদন্ত কতদূর এগিয়েছে, তার সম্পূর্ণ রিপোর্ট আগামী ২৫ অগাস্টের মধ্যে আদালতে জমা দিতে হবে।

মামলাকারীর অভিযোগ, আন্দোলনকারী ছাত্রদের ছদ্মবেশে একদল সমাজবিরোধী মিছিলে ঢুকে এই হামলা চালিয়েছিল। ভবিষ্যতে সভা-মিছিলের সময় ভিড় নিয়ন্ত্রণ এবং অপরাধমূলক কার্যকলাপ রুখতে নির্দিষ্ট গাইডলাইন বা নির্দেশিকা তৈরির আর্জি জানানো হয়েছে। এছাড়া, এই বিষয়ে রাজ্যের অবস্থান স্পষ্ট করতে মুখ্যসচিবের কাছেও মতামত চেয়েছে আদালত।

আবেদনকারী স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি কোনও ছাত্র আন্দোলন বা গণআন্দোলনের বিরোধী নন, তবে মিছিলের সুযোগ নিয়ে যাতে দুষ্কৃতীরা অপরাধমূলক কাজ চালাতে না পারে, তার জন্য সরকারের স্পষ্ট নির্দেশিকা থাকা প্রয়োজন। পাশাপাশি, এই ধরনের ঘটনায় শুধুমাত্র পুলিশি তদন্তের উপর ভরসা না রেখে, সংশ্লিষ্ট রাজনৈতিক দল বা আয়োজকদেরও নির্দিষ্ট দায়বদ্ধতার আওতায় আনার দাবি জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *