‘জেনারেশন গটার’ মন্তব্য: নেটপাড়ায় তীব্র বিতর্কে জড়ালেন কঙ্গনা রানাওয়াত!

‘জেনারেশন গটার’ মন্তব্য: নেটপাড়ায় তীব্র বিতর্কে জড়ালেন কঙ্গনা রানাওয়াত!

নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস এবং সিজেপি (CJP) আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে অত্যন্ত আক্রমণাত্মক মন্তব্য করে বিতর্কে জড়ালেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। সোশ্যাল মিডিয়ায় বর্তমান তরুণ প্রজন্ম বা ‘জেন-জি’ (Gen-Z)-কে সরাসরি ‘জেনারেশন গটার’ (Generation Gutter) বা ‘নর্দমা প্রজন্ম’ বলে তোপ দাগতেই তা মুহূর্তে দাবানলের মতো ছড়িয়ে পড়ে নেটপাড়ায়।

এই বিতর্কিত মন্তব্যের জেরে তীব্র সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করে নিজের অবস্থানের সাফাই দিতে বাধ্য হন তিনি।

ঠিক কী বলেছিলেন কঙ্গনা?

তরুণ প্রজন্মের একাংশের প্রতি ক্ষোভ উগরে দিয়ে কঙ্গনা বলেন, “আমরা চাই না আমাদের বাড়ির সন্তানরা কোনো অশ্লীল শব্দ ব্যবহার করে নিজেদের যৌনবস্তু হিসেবে উপস্থাপন করুক। এটা অত্যন্ত লজ্জার বিষয়। আমরা এই ধরনের আচরণ কখনই গ্রহণ করি না এবং একে স্বাভাবিক হতে দেব না, কিংবা বয়োজ্যেষ্ঠদের সামনে আমাদের বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হোক—তাও বরদাস্ত করা হবে না।”

সমালোচনার মুখে পড়ে কঙ্গনার সাফাই

তাঁর এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় ওঠে এবং নেটিজেনদের একাংশ তাঁকে তীব্র আক্রমণ করতে শুরু করেন। এরপর নিজের অবস্থান স্পষ্ট করতে ময়দানে নামেন অভিনেত্রী। তিনি দাবি করেন যে, তিনি সার্বিকভাবে তরুণ প্রজন্মের বিরুদ্ধে নন। এর সপক্ষে উদাহরণ দিয়ে তিনি জানান, এর আগে ‘স্কাইরুট প্রোগ্রাম’-এর সাফল্যকে অভিনন্দন জানানো কিংবা নিট পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানানোর সময় তিনি এই জেন-জি প্রজন্মের মাধ্যমেই বহু তরুণের প্রশংসা করেছেন।

কটাক্ষের জবাবে কঙ্গনা আরও বলেন, “আপনি কি আপনার বাড়ির মেয়েদের বড়দের আসাম্মান করতে শেখাবেন? শৃঙ্খলা মেনে চলাটা কোনো ঐচ্ছিক বিষয় নয়! সমাজে বাস করতে হলে আপনাকে সংবিধান ও শিষ্টাচার মেনে চলতেই হবে।” তবে তাঁর এই সাফাই সত্ত্বেও আন্দোলনরত শিক্ষার্থী ও নেটপাড়ার একাংশের ক্ষোভ কাটেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *