আইবি আধিকারিক অঙ্কিত হত্যা মামলা: ৬ বছর পর আপ-এর প্রাক্তন কাউন্সিলর তাহির হুসেনের যাবজ্জীবন কারাদণ্ড!
July 31, 20269:13 pm

২০২০ সালের দিল্লি দাঙ্গার সময় মর্মান্তিকভাবে খুন হন গোয়েন্দা সংস্থা ‘ইনটেলিজেন্স ব্যুরো’ (IB)-র আধিকারিক অঙ্কিত শর্মা। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত, আম আদমি পার্টির (AAP) প্রাক্তন কাউন্সিলর তাহির হুসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল দিল্লির করকরডুমা আদালত।
ঘটনার দীর্ঘ ৬ বছর পর এই ঐতিহাসিক রায় ঘোষণা করতে গিয়ে বিচারক ক্ষোভ প্রকাশ করে জানান, সেদিন অঙ্কিতের ওপর সীমাহীন নৃশংসতা চালানো হয়েছিল এবং নির্মমভাবে হত্যার পর তাঁর দেহটি কাছের একটি নর্দমায় ফেলে দেওয়া হয়। আদালতের এই রায়ে অবশেষে সুবিচার পেল নিহত আইবি আধিকারিকের পরিবার।