কমনওয়েলথে জুডোয় সোনা বাঙালি অস্মিতার, ইতিহাস গড়লেন সাইকেল মেকানিকের মেয়ে

কমনওয়েলথে জুডোয় সোনা বাঙালি অস্মিতার, ইতিহাস গড়লেন সাইকেল মেকানিকের মেয়ে

অনটন জয় করে কমনওয়েলথের মঞ্চে নতুন ইতিহাস গড়লেন ত্রিপুরা বেলোনিয়ার ২৩ বছরের বাঙালি কন্যা অস্মিতা দে। কানাডার প্রতিদ্বন্দ্বী হেইদি কুয়াচকে হারিয়ে কমনওয়েলথ গেমসে ভারত তথা বাঙালি অ্যাথলিট হিসেবে জুডোয় প্রথম সোনার পদক জয়ের নজির গড়লেন তিনি।

বাবা সামান্য সাইকেল মেকানিক। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হওয়া অস্মিতা শুরুতে ৮০০ মিটার দৌড়াতেন। পরবর্তীতে ২০১৫ সালে স্পোর্টস স্কুলে ভর্তি হয়ে কোচের পরামর্শে জুডো শুরু করেন। ভোপালের ‘সাই’ (SAI) সেন্টারে কঠোর অনুশীলনের পর এই ঐতিহাসিক সাফল্য পান তিনি। ফাইনালে ওঠার পথে কোয়ার্টার ফাইনালে স্কটল্যান্ডের এভা ইউইং এবং সেমিফাইনালে ভারতের সুমের শ-কে হারিয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন অস্মিতা।

অস্মিতার সোনা জয়ের ঠিক পরেই পুরুষদের জুডোয় ভারতের হয়ে আরও একটি সোনা এনে দেন হর্ষ সিংহ। কমনওয়েলথ জুডোর ইতিহাসে ভারতের এর আগে পাঁচটি রুপো ও ছয়টি ব্রোঞ্জ থাকলেও এই প্রথম সোনা এল। দুই জুডোকার জোড়া সাফল্যে চলতি কমনওয়েলথে ভারতের মোট সোনা জয়ের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচে। ভারতের ক্রীড়া ইতিহাসে এই জয় এক নতুন দিশা দেখাল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *