১ অগাস্ট থেকে সরকারি বাসে ফ্রি সফর কেবল ‘পিঙ্ক কার্ডে’! অনলাইনে ও অফলাইনে আবেদনের সহজ উপায়

১ অগাস্ট থেকে সরকারি বাসে ফ্রি সফর কেবল ‘পিঙ্ক কার্ডে’! অনলাইনে ও অফলাইনে আবেদনের সহজ উপায়

১ অগাস্ট থেকে রাজ্যে চালু হলো ‘পিঙ্ক কার্ড’। এতদিন ধরে কেবল ভোটার বা অন্য কোনো পরিচয়পত্র দেখিয়েই মহিলারা সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারতেন। তবে নতুন নিয়ম অনুযায়ী, ফ্রিতে বাস পরিষেবা পেতে এখন থেকে সাথে রাখতে হবে এই বিশেষ পিঙ্ক কার্ড। সময় নষ্ট না করে জেনে নিন কীভাবে ঘরে বসে বা অফিসে গিয়ে সহজেই তৈরি করবেন এই কার্ড।

অনলাইনে আবেদনের নিয়ম:

১. প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে (wb.gov.in) যান। ২. হোমপেজে থাকা ‘Pink Card’ বিকল্পটি নির্বাচন করুন। ৩. নিজের নাম ও সচল মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। ৪. প্রয়োজনীয় পরিচয়পত্র ও তথ্যাদি প্রদান করে ফর্মটি পূরণ করুন। ৫. প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করার পর ‘Submit’ অপশনে ক্লিক করুন। তথ্য যাচাই বা ভেরিফিকেশনের পর আপনি আপনার পিঙ্ক কার্ড পেয়ে যাবেন।

অফলাইনে আবেদনের নিয়ম:

যারা অনলাইনে আবেদন করতে পারবেন না, তারা পঞ্চায়েত এলাকার ক্ষেত্রে স্থানীয় BDO অফিসে অথবা পুরসভার বাসিন্দারা পৌরসভা কার্যালয়ে গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করে জমা দিতে পারেন।

আবেদন করতে যে সমস্ত নথি (Documents) লাগবে:

  • ভোটার কার্ড
  • ছবি
  • সচল মোবাইল নম্বর

গুরুত্বপূর্ণ তথ্য: পিঙ্ক কার্ড ছাড়া বাসে বিনামূল্যে যাতায়াত করা যাবে কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো সরকারি নির্দেশিকা প্রকাশ করা হয়নি। তবে ভবিষ্যতে যেকোনো ধরণের সমস্যা এড়াতে এবং নিরবচ্ছিন্ন বিনামূল্যে যাতায়াতের সুবিধা বজায় রাখতে দ্রুত আপনার পিঙ্ক কার্ডটি বানিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *