‘নজর রাখুন ব্যাঙ্ক অ্যাকাউন্টে!’ কেএমসি অবসরপ্রাপ্তদের বকেয়া ডিএ নিয়ে মলয় মুখোপাধ্যায়ের বড় আপডেট

‘নজর রাখুন ব্যাঙ্ক অ্যাকাউন্টে!’ কেএমসি অবসরপ্রাপ্তদের বকেয়া ডিএ নিয়ে মলয় মুখোপাধ্যায়ের বড় আপডেট

দীর্ঘদিনের টানাপোড়েন ও বিতর্কের পর রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে ফের নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে পঞ্চম পে কমিশনের বকেয়া মেটানোর প্রক্রিয়া রাজ্য শুরু করলেও, কলকাতা পুরনিগম (KMC) এলাকার অবসরপ্রাপ্ত কর্মীদের একাংশের অ্যাকাউন্টে বকেয়া টাকা না পৌঁছানোয় ক্ষোভ বাড়ছিল।

তবে এই জটিলতার মাঝেই ইতিবাচক বার্তা দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে তিনি জানান, KMC এলাকার অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএ আজ থেকেই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হতে পারে। একই সাথে তিনি সংশ্লিষ্ট সকলকে মোবাইলের ব্যাঙ্ক মেসেজের দিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন।

মলয়বাবুর এই বার্তার পর পেনশনভোগীদের মনে কিছুটা স্বস্তি ফিরলেও কর্মীদের একাংশের মধ্যে সংশয় পুরোপুরি কাটেনি। বাস্তবে অ্যাকাউন্টে টাকা জমা না হওয়া পর্যন্ত অনেকেই বিশ্বাস করতে পারছেন না। পাশাপাশি, গ্রান্ট-ইন-এইড প্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়া ডিএ এবং নতুন ৪% ডিএ প্রদান নিয়েও সরকারের স্পষ্ট বার্তার দাবি তুলেছেন কর্মী সংগঠনের নেতারা। এখন দেখার, মলয় মুখোপাধ্যায়ের এই আপডেটের পর সত্যিই আজ থেকে কেএমসি-র অবসরপ্রাপ্তদের অ্যাকাউন্টে বকেয়া টাকা পৌঁছায় কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *