স্ট্যাটাস ‘ভেরিফায়েড’ অথচ অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা পাননি? জেনে নিন কী করবেন

স্ট্যাটাস ‘ভেরিফায়েড’ অথচ অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা পাননি? জেনে নিন কী করবেন

রাজ্যে নতুন সরকার আসার পর মহিলাদের আর্থিক সাহায্যের জন্য শুরু হওয়া ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ যোজনা নিয়ে চর্চা তুঙ্গে। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে যোগ্য মহিলারা ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন।

চলতি বছরের জুন মাস থেকে আনুষ্ঠানিকভাবে চালু হওয়া এই প্রকল্পে ইতিমধ্যেই লক্ষ লক্ষ মহিলা আবেদন করেছেন। নিয়ম অনুযায়ী, নথি সঠিকভাবে যাচাই করার পর যাঁদের আবেদন ‘ভেরিফায়েড’ (Verified) হয়েছে, তাঁদের অ্যাকাউন্টেই সরাসরি টাকা পাঠানো হচ্ছে।

বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডারের তৃতীয় কিস্তির টাকা বন্টন চলছে। তবে অনেকের আবেদনের স্ট্যাটাস ‘ভেরিফায়েড’ থাকা সত্ত্বেও অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছায়নি। এ বিষয়ে প্রশাসন স্পষ্ট জানিয়েছে, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে ধাপে ধাপে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। ১ আগস্ট থেকে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হলেও ২ আগস্ট রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকায় কাজ কিছুটা ধীরগতির ছিল। তবে ৩ আগস্ট থেকে আবার পুরোদমে টাকা দেওয়া শুরু হয়েছে। তাই টাকা পৌঁছাতে সামান্য দেরি হলেও যোগ্য উপভোক্তারা অবশ্যই নিজেদের টাকা পেয়ে যাবেন।

সমস্যা হলে কোথায় যোগাযোগ করবেন? সবার অ্যাকাউন্টে একই দিনে টাকা ঢুকবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে কোনো আবেদনকারী যদি টাকা পাওয়া নিয়ে জটিলতায় পড়েন, তবে তাঁরা সমাজকল্যাণ দপ্তরের হেল্পলাইন নম্বর ১৮০০-৩৪৫-৫৫১৫ -এ সরাসরি যোগাযোগ করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *